শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বায়ু দূষণের ভয়াল গ্রাস এর কবলে নয়া দিল্লি

অনলাইন নিউজ পোর্টাল • 13 নভেম্বর 2021, 10:09 দুপুর • 290 বার পঠিত
বায়ু দূষণের ভয়াল গ্রাস এর কবলে নয়া দিল্লি

চলতি মাস নভেম্বর থেকে দিল্লির বাতাস যেন আরও ভারী হয়ে উঠেছে। দিনের বেলায় যেন ঘন কালো অন্ধকার নেমে এসেছে রাজধানীজুড়ে। দিনের আলোয় এই রাজধানী শহরের আকাশ দেখে মনে হবে ঘন-কুয়াশায় ছেয়ে গেছে। সহসাই এই পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে আভাস দিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। গত ২৪ ঘণ্টায় দিল্লির বায়ু মান সূচক আরও কিছুটা বেড়ে শুক্রবার বিকেল ৪টা নাগাদ দাঁড়ায় ৪৭১।

অতিরিক্ত দূষণের ফলে সব সরকারি ও বেসরকারি অফিসের জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
শহর থেকে ৩০ শতাংশ কমিয়ে আনার প্রস্তাবও করেছে এই সংস্থাটি। এছাড়া খুব প্রয়োজন না পড়লে বাইরে বেরোতেও নিষেধ করা হয়েছে শহরের বাসিন্দাদের।