শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাপ কম

মোহাম্মদ খাইরুল আমিন • 15 এপ্রিল 2022, 02:21 দুপুর • 253 বার পঠিত
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাপ কম

ঈদ-উল-ফিতর বা রোজার ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গাবতলী ও আশেপাশের এলাকার কাউন্টারগুলো থেকে শুক্রবার সকাল থেকে টিকিট বিক্রি হচ্ছে। 

আগাম হিসেবে টিকিট দেওয়া হচ্ছে ২৬ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত। ২ মে ঈদ ধরে নেওয়া হয়েছে। যদিও চাঁদ দেখার ওপর নির্ভরশীল তা।  

মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়নি।

অন্যান্যবার অগ্রিম টিকিট বিক্রি শুরু হলে প্রথম থেকেই কাউন্টারগুলোতে থাকে উপচানো ভিড়। কিন্তু এবার অবস্থা ভিন্ন। রাজধানীর গাবতলী, কল্যানপুর, শ্যামলিসহ বেশ কয়েকটি কাউন্টার ঘুরে দেখা হয়েছে। কিন্তু কোথাও টিকিট প্রত্যাশী যাত্রীদের উপচে পড়া ভিড় নেই। 

একটি পরিবহনের কাউন্টার থেকে জানানো হলো, এবারের ঈদের ছুটি বেশ লম্বা। যাত্রীদের মধ্যে তাই তাড়া নেই। তবে তারা মনে করছেন, আপাতত টিকিট প্রত্যাশীদের ভিড় না থাকলেও সেটা হবে। সামনে যাত্রী আরো বেশি আসবেন টিকিট নিতে। 

খোঁজ নিয়ে জানা গেছে ২৮ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি। তবে ২৮ এপ্রিলের ওপর বেশি চাপ পড়বে বলে মনে হচ্ছে।

এবারের ঈদ ২ মে ধরে নিয়ে ১ থেকে ৩ মে ছুটি ঘোষণা করা আছে। তার আগে দুদিন পড়েছে  শুক্র ও শনিবার। ছুটি তাই লম্বা হয়েছে। ২৮ এপ্রিলের টিকিট চাহিদা বেশি তৈরি হয়েছে। 

গাবতলীর ও কল্যাণপুরের কাউন্টারগুলো থেকে মূলত উত্তর ও দক্ষিণবঙ্গের টিকেট বিক্রি হচ্ছে। একেক পরিবহনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে একেক সময়ে।

মহাখালী বাস টার্মিনালে ৩০ রোজা থেকে ঈদের টিকেট বিক্রি শুরু হবে বলে বাস মালিক সমিতির পক্ষ থেকে জানা গেছে।