রবিবার, ০১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাংলাদেশকে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে চীন, আসছে ১২ মে

অনলাইন নিউজ পোর্টাল • 11 মে 2021, 09:54 সকাল • 201 বার পঠিত
বাংলাদেশকে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে চীন, আসছে ১২ মে

`করোনায় উপহার হিসেবে বাংলাদেশকে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে চীন। সেই টিকা প্রস্তুতের পর ইতিমধ্যে বাংলাদেশের পথে রওনা হয়েছে। আগামীকাল ১২ মে টিকার এই চালান বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

গত সোমবার ভার্চুয়াল এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’য়ে অংশ নেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে। এই লক্ষ্যে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে। এই টিকা আগামী ১২ মে আসবে। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।

 ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ানও তার ভেরিফায়েড ফেসবুকে জানান, বাংলাদেশে পাঠানোর জন্য চীনের টিকাগুলো প্রস্তুত। বর্তমানে টিকাগুলো বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে।

গত ৩ মে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছিলেন ১০ মে’র মধ্যে চীন থেকে টিকা আসবে। কিন্তু রাষ্ট্রদূতের তথ্য অনুযায়ী আরও দুদিন অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।