শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহ করবে কোভ্যাক্স

অনলাইন নিউজ পোর্টাল • 21 এপ্রিল 2021, 11:46 দুপুর • 828 বার পঠিত
বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহ করবে কোভ্যাক্স

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত বিভিন্ন কোম্পানির করোনাভাইরাসের টিকা চাহিদা অনুযায়ী বাংলাদেশকে সরবরাহ করবে কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি (কোভ্যাক্স)। এরই মধ্যে রোববার চিঠি পাঠিয়ে বাংলাদেশের কী পরিমাণ টিকার প্রয়োজন তা জানাতে আগামী শনিবার সময় বেঁধে দিয়েছে এ সংস্থাটি।

স্বাস্থ্য অধিদফতর সূত্র বলছে, রোববার কোভ্যাক্স থেকে চিঠি পেয়ে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। কোভ্যাক্স থেকে কীভাবে ও কত সময়ে টিকা বাংলাদেশে আসবে তা পর্যালোচনা করা হচ্ছে।

সূত্র বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস-গ্যাভির সমন্বয়ে গড়ে ওঠে কোভ্যাক্স। এর আগে বাংলাদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশকে টিকা কথা জানায় সংস্থাটি। সেই হিসাবে বাংলাদেশের ছয় কোটি ৮০ লাখ ডোজ পাওয়ার কথা। এর মধ্যে আগামী মে মাসের মধ্যে এক কোটি ৯ লাখ ডোজ পাওয়ার কথা ছিল। তবে এখনো কোনো টিকা পায়নি বাংলাদেশ। এ অবস্থায় চিঠি দিয়ে টিকার চাহিদার কথা জানতে চাইল কোভ্যাক্স।

সূত্র আরো জানায়,স্বাস্থ্য বিভাগ কোভ্যাক্সের টিকা দেয়ার আগ্রহের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে। এছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউ বা কোভ্যাক্সের ওপর নির্ভরশীল হতে চাইছে না সরকার। বিকল্প উৎস থেকেও টিকা পেতে তৎপরতা শুরু করা হয়েছে। এ লক্ষ্যে তিন দেশের পাঁচটি টিকার বিষয়ে পর্যালোচনা করা শুরু হয়েছে। এরমধ্য যেকোনো একটি বা দুটি টিকাকে বিকল্প উৎস হিসেবে হাতে রাখবে সরকার।