বাংলাদেশিদের জন্য দ্রুত খুলে দেয়া হচ্ছে মালেশিয়ার শ্রমবাজার
অনলাইন নিউজ পোর্টাল
•
10 ডিসেম্বর 2021, 08:57 রাত
•
284 বার পঠিত
বহু দিন পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেয়া হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে আজ শুক্রবার দেশটির মন্ত্রিসভা সম্মত হয়েছে। “মন্ত্রি পরিষদের বৈঠকে সম্মত হয়েছে যে বিদেশী কর্মী নিয়োগ সব সেক্টরের জন্য উন্মুক্ত থাকবে। বিদেশী কর্মীদের নিয়োগের জন্য যেসব খাতগুলো উন্মুক্ত থাকবে যেগুলো বৃক্ষরোপণ, কৃষি, যত্রাংশ উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ এবং গৃহকর্মী চাকর। মানবসম্পদ মন্ত্রী এম সারাভানন গতকাল ঘোষণা দেন, বিদেশী কর্মী নিয়োগ সব সেক্টরের জন্য উন্মুক্ত থাকবে। মন্ত্রিসভার সিদ্ধান্তের সাথে সাথে একটি পরিপত্র জারি করা হয়েছে।