শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশে গ্যাসের উৎপাদন কমতে শুরু করেছে

অনলাইন নিউজ পোর্টাল • 02 আগস্ট 2020, 12:20 দুপুর • 319 বার পঠিত
বাংলাদেশে গ্যাসের উৎপাদন কমতে শুরু করেছে

প্রতি মাসেই একটু একটু করে দেশীয় গ্যাসের উৎপাদন কমছে। আর সেই জায়গা দখল করছে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)। দেশে গত কয়েক বছরে বড় কোনও গ্যাসের মজুত যেমন আবিষ্কৃত হয়নি, ঠিক একইভাবে আগামী কয়েক বছরেও তার কোনও সম্ভাবনাও নেই। কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো ঠিকই গ্যাস উত্তোলন করে চলেছে। ভারত তার কৃষ্ণা গোদাগাড়ি বেসিন এবং মিয়ানমার বাংলাদেশের সীমান্তবর্তী ব্লকে চারটি গ্যাসক্ষেত্র পেয়েছে। সেগুলো থেকে তারা গ্যাস উত্তোলনও করছে।

ভূতাত্ত্বিক অধ্যাপক বদরুল ইমাম বলেন, ‘যদি বলা হয় দেশে গ্যাসের মজুত শেষ হয়ে গেছে, তাহলে এই কথাটি একজন ভূতাত্ত্বিক হিসেবে আমি অন্তত মানতে পারি না। আমাদের সম্ভাবনাময় অনেক স্থান রয়েছে। সেখানে আমরা এখনও অনুসন্ধান কার্যক্রমই চালাইনি। অবিলম্বে আমাদের উচিত সাগরে অনুসন্ধান চালানো। ভারত তার কৃষ্ণা গোদাগাড়ি বেসিন এবং মিয়ানমার বাংলাদেশের সীমান্তবর্তী ব্লকে চারটি গ্যাসক্ষেত্র পেয়েছে। সেগুলো থেকে তারা গ্যাস উত্তোলনও করছে। কিন্তু আমরা সেখানে যেতে পারছি না।’

মিয়ানমার বাংলাদেশের সমুদ্রের সীমানায় থাকা তাদের ব্লকে ২০১৭ সালে দুটি, ২০১৮ সালে একটি এবং ২০১৯ সালে একটি গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার যেভাবে সেখানে আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিকে আকৃষ্ট করেছে, একই প্রক্রিয়ায় আমাদের এখানেও করা যেতে পারে। তাহলে ওই এলাকায় নতুন গ্যাসক্ষেত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। মিয়ানমার ও ভারতের সঙ্গে আন্তর্জাতিক সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ সুফল ঘরে তুলতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ রয়েছে।