শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাংলাদেশে ১০ লাখ কোভিশিল্ড টিকা রফতানি করবে সেরাম

অনলাইন নিউজ পোর্টাল • 08 অক্টোবর 2021, 07:07 বিকাল • 258 বার পঠিত
বাংলাদেশে ১০ লাখ কোভিশিল্ড টিকা রফতানি করবে সেরাম

বাংলাদেশে ১০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা রফতানির জন্য সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে অনুমোদন দিয়েছে ভারত সরকার। এতে বাংলাদেশে আসছে ১০ লাখ কোভিশিল্ড টিকা।

বৃহস্পতিভার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশের সঙ্গে নেপাল ও মিয়ানমারেও ১০ লাখ ডোজ করে রফতানি করবে সেরাম। 

ভারত বায়োটেক ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রকল্পের অধীনে ইরানে কোভ্যাক্সিনের ১০ লাখ ডোজ পাঠাবে। চলতি মাসেই এ দুই টিকা প্রস্তুতকারী সংস্থা টিকা রফতানি শুরু করবে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, অক্টোবরে ‘ভ্যাকসিন মৈত্রী’র অধীনে ভার বায়োটেকের কোভ্যাক্সিনের ১০ লাখ ডোজ ইরানে রফতানি করা হবে। মিয়ানমার, নেপাল ও বাংলাদেশে ১০ লাখ করে ডোজ রফতানি করবে সেরাম।

উল্লেখ্য, বাংলাদেশের বেক্সিমকো ফার্মা’র সঙ্গে কোভিশিল্ড বিক্রির চুক্তি করেছিল সেরাম। কিন্তু ভারতে মার্চ-এপ্রিল-মে মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ বাড়লে টিকা রফতানি বন্ধ করে দেশটি।