শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ রেলওয়ের টিকেট কাটার আধুনিক পদ্ধতি চালু

অনলাইন নিউজ পোর্টাল • 28 জুলাই 2020, 11:44 দুপুর • 245 বার পঠিত
বাংলাদেশ রেলওয়ের টিকেট কাটার আধুনিক পদ্ধতি চালু

রেল ভ্রমণের জন্য টিকেট কাটার আধুনিক পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এই নিয়মে জাতীয় পরিচয়পত্র ছাড়া আর ট্রেনের টিকেট কেনা যাবে না। রেলওয়ে বলছে, টিকেট কালোবাজারি বন্ধ এবং ভ্রমণের সময় যাত্রীর পরিচয় নিশ্চিত করার জন্য এ উদ্যোগ নেয়া হচ্ছে।
ফলে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচিতি নিশ্চিত করা না গেলে রেল-ভ্রমণ করা যাবে না।

সোমবার ২৭শে জুলাই এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে রেলওয়ে মন্ত্রণালয়। অক্টোবরের শেষ নাগাদ নতুন এ নিয়ম চালু হবে বলে জানিয়েছেন রেলওয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

অপরদিকে একজন যাত্রী অনলাইনে টিকেট কাটার পর যদি সেটি পরিবর্তন করেন বা যাত্রা বাতিল করতে চান, তাহলে তিনি টিকেট ফেরত দিয়ে অনলাইনেই অর্থ ফেরত পাবেন। 

রেলওয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানিয়েছেন, এটিও রেলওয়ে টিকেটিং ব্যবস্থা আধুনিকায়নের একটি অংশ।