শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরিসহ নৌযান চলছে

অনলাইন নিউজ পোর্টাল • 01 ফেব্রুয়ারি 2021, 10:50 দুপুর • 258 বার পঠিত
বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরিসহ নৌযান চলছে

বাংলাবাজার ও শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।  ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টায় পুনরায় স্বাভাবিক হয় নৌযান চলাচল।

এর আগে আজ সোমবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে  বাংলাবাজার ও শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ।

ঘাট সূত্রে জানা গেছে, ভোর ৬টা দিকে কুয়াশার পরিমাণ বাড়ায় নৌপথে দিক নির্ণয়ে ব্যর্থ হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছি বাংলাবাজার ও শিমুলিয়া নৌরুটে। এছাড়া সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রাখে কর্তৃপক্ষ। সকাল ৯টার দিকে কুয়াশা কিছুটা কমে আসলে ফেরিসহ নৌযান চলাচল শুরু করে।

বিআইডাব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন আহমেদ বলেন, 'কুয়াশার পরিমাণ কমে এলে সকাল ৯টা থেকে ফেরিসহ নৌযান চলাচল শুরু করে।'