বাহুবলে দুর্ঘটনায় ট্রাক চালক ও হেলপার নিহত
মোহাম্মদ খাইরুল আমিন
•
30 জুলাই 2022, 12:53 দুপুর
•
272 বার পঠিত
ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে আজ ভোর ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে সিলেটগামী রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-উ-১৪-২৩৬৪) এর চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ও হেলপার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।