বাবুল হত্যা: পলাতক আসামি দেলোয়ার গ্রেফতার
নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আজগর আলী বাবুল (৫৫) নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি দেলোয়ার রশিদকে (৪২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে র্যাবের পক্ষ থেকে তাকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
গ্রেফতার দেলোয়ার রশিদ ডবলমুরিং থানাধীন মোগলটুলি ওসমান গণি কন্ট্রাক্টর বাড়ির মফিজুল হকের ছেলে। তিনি আজগর আলী বাবুল হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বাংলানিউজকে বলেন, চকবাজার থানাধীন কাপাসগোলা এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার রশিদকে গ্রেফতার করা হয়েছে। তিনি আজগর আলী বাবুল হত্যা মামলার আসামি।