শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আঙ্গুর চাষে এক বছরেই সফলতার হাতছানি

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুন 2021, 04:45 দুপুর • 1,113 বার পঠিত
আঙ্গুর চাষে এক বছরেই সফলতার হাতছানি

ইউটিউব দেখে আগ্রহী হয়ে বাণিজ্যিকভাবে আঙুর চাষ করেছেন ঝিনাইদহের মহেশপুরের আব্দুর রশিদ। প্রথমবারেই পেয়েছেন সাফল্য। মাত্র সাত মাসের মধ্যেই ফল আসতে শুরু করেছে বাগানে। আশা করছেন এবারই কয়েক মণ আঙুর সংগ্রহ করতে পারবেন।
সফল আঙুর চাষি আব্দুর রশিদ ওই উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামের নজরুল ইসলামের ছেলে। শখের বশেই নানা জাতের সবজি ও ফল চাষ করেন তিনি। সম্প্রতি সোনালী রঙের তৃপ্তি নামে নতুন জাতের তরমুজ চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন। মাত্র ৫০ হাজার টাকা খরচ করে প্রায় আড়াই লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন তিনি।

আঙুরও শখ করেই চাষ করেছেন আব্দুর রশিদ। তিনি জানান, সাত মাস আগে ১০ কাঠা জমিতে ছমছম, সুপার সনিকা, কালো জামসহ কয়েকটি জাতের ৭৫টি আঙুর চারা রোপণ করেন। চারাগুলো ভারত এবং ইতালি থেকে সংগ্রহ করেন।
সাত মাস পরিচর্যার পর তার অধিকাংশ গাছেই ফল ধরেছে। এসব জাতের আঙুর বেশ রসালো ও সুস্বাদু হয়। তিনি জানান, প্রতিটি গাছে ৫-৭ কেজি করে আঙুর ধরেছে। প্রথমবারেই ২৫০-৩০০ কেজির মতো আঙুর সংগ্রহ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।