আজভস্তাল থেকে ইউক্রেনের সৈন্যদের সরানো হলো
মারিউপোল শহরের অবরুদ্ধ আজভস্তাল ইস্পাত কারখানা থেকে কয়েক শত ইউক্রেনীয় সেনাকে সরিয়ে নেয়া হয়েছে। সর্বশেষ এই সেনারা দক্ষিণের মারিউপোল বন্দর নগরীতে রাশিয়ান বাহিনীকে প্রতিরোধ করেছে। সোমবার কিয়েভ এ কথা জানায়।
প্রতিরোধের প্রতীক এই ইস্পাত কারখানায় ভূগর্ভস্ত টানেল ও বাঙ্কারগুলোতে অবস্থান নিয়ে ইউক্রেনের প্রায় ৬০০ সৈন্য নগরীর কৌশলগত এলাকায় রাশিয়ান বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিহত করেছে।
তবে সোমবার ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী গান্না মালিয়ার ২৬০ জনের বেশি সেনাকে মানবিক করিডোর দিয়ে মস্কোর অধীন এবং রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এলাকায় স্থানান্তরিত করা হয়েছে, ‘তাদের নিজ বাড়ীতে ফেরাতে আরো একটি বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, ‘মারিউপোলে ইউক্রেনের সৈন্যরা তাদের দায়িত্ব পালন করেছে এবং এখন মূল লক্ষ্য ছিল তাদের জীবন বাঁচানো।’
দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় এক ফেসবুক বিবৃতিতে বলা হয়, স্টিল কারখানার নিয়ন্ত্রণ ধরে রেখে ইউক্রেনীয় সেনারা রুশ বাহিনীর দ্রুত অগ্রযাত্রা প্রতিহত করেছে।’
এতে বলা হয়, বিশাল শক্তিশালী প্রতিবেশী রাশিয়ার বিপুল সামর্থ্য থাকা সত্ত্বেও ইউক্রেন পশ্চিমা মিত্রদের অর্থ ও অস্ত্রের সহযোগিতায় মস্কোকে প্রতিহত করতে সক্ষম হয়েছে।