আজ থেকে ঈদের ছুটি শুরু
onp24
•
27 জুন 2023, 12:20 দুপুর
•
369 বার পঠিত
আজ মঙ্গলবার(২৭জুন) থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হচ্ছে টানা পাঁচ দিনের ছুটি। আগামী ২ জুলাই রবিবার খুলবে অফিস।
সাধারণত ঈদে তিন দিন ছুটি থাকে। এবার ঈদ বৃহস্পতিবার পড়ায় পরের দুই দিন এমনিতেই সাপ্তাহিক ছুটি। এজন্য এক দিন ছুটি বাড়ানো হয়। ঈদুল আজহার ছুটি ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঘোষণা করে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ১৯ জুন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২৯জুন বৃহস্পতিবার দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদ উদযাপন করতে ইতোমধ্যে অনেকেই রাজধানী ছেড়ে গেছেন। আজ ও আগামীকাল ঘরমুখী মানুষের ব্যাপক চাপ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে ।