শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে

অনলাইন নিউজ পোর্টাল • 01 নভেম্বর 2021, 09:28 সকাল • 1,135 বার পঠিত
আজ সারাদেশে তাপমাত্রা সামান্য  বাড়তে পারে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এদিকের আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, শ্রীলঙ্কার অদূরে তামিলনাড়ু– উপকূলে লঘুচাপটি বিরাজমান রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গত রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।