শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

আজ সারাদেশে কৃষকদলের বিক্ষোভ মিছিল

মোহাম্মদ খাইরুল আমিন • 05 সেপ্টেম্বর 2022, 09:33 সকাল • 590 বার পঠিত
আজ সারাদেশে কৃষকদলের বিক্ষোভ মিছিল

 
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের ওপর গত (৪ সেপ্টেম্বর) ফরিদপুরে হামলার প্রতিবাদে আজ (৫ সেপ্টেম্বর) সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে কৃষক দল।

এদিকে কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম জানান, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের ওপর রোববার (৪ সেপ্টেম্বর) ফরিদপুরে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ যৌথভাবে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করছে।

এর প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে সোমবার দেশব্যাপী সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সারাদেশে জেলা ও মহানগরে কৃষকদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিক্ষোভ মিছিল সফল করার জন্য অনুরোধ করেছেন।

প্রসঙ্গত, ফরদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশে ছাত্রলীগ-যুবলীগ হামলা করে। এ হামলায় কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনসহ অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করছে জেলা বিএনপি।