শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আজ ফিরছেন আফগানিস্তানে আটকে পড়া ১৫ বাংলাদেশি

অনলাইন নিউজ পোর্টাল • 31 আগস্ট 2021, 10:13 দুপুর • 316 বার পঠিত
আজ ফিরছেন  আফগানিস্তানে আটকে পড়া ১৫ বাংলাদেশি

আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে ১৫ জনকে আজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। কাবুল থেকে এসব নাগরিক বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন।

( ৩১ আগস্ট) দোহা থেকে ভাড়া করা একটি ফ্লাইটে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন। আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম গত সোমবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ৬ জন বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার দোহায় পৌঁছেন। আর শনিবার আরো ৬ বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এর আগে কাবুল থেকে ৩ বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এ নিয়ে ১৫ জন বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান করছেন। এদিকে আবার ব্র্যাকের ৩ জন কর্মী এখনো আফগানিস্তানে অবস্থান করছেন। আর তিন জন কর্মী গত শনিবার বাংলাদেশে পৌঁছেছেন।