শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ দেশে ফিরেছেন "বাংলার সমৃদ্ধির" সেই ২৮ জন নাবিক

মোহাম্মদ খাইরুল আমিন • 09 মার্চ 2022, 12:43 দুপুর • 336 বার পঠিত
আজ দেশে ফিরেছেন "বাংলার সমৃদ্ধির" সেই ২৮ জন নাবিক

নানা ঝুঁকির পথ পাড়ি দিয়ে অবশেষে দেশে ফিরলেন ইউক্রেনে আটকেপড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক। বুধবার দুপুর ১২ টার দিকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। 
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান এ তথ্য জানায়। 

এর আগে, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেছিলেন, মঙ্গলবার রাত ১০টায় রোমানিয়ার বিমানবন্দর থেকে রওনা দেন ২৮ নাবিক। বুধবার দুপুর পৌনে ২টার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তারা।

তবে, অনুমানের চেয়ে দ্রুত সময়ে ২৮ নাবিক দেশে পৌঁছেছেন।

এদিকে, সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সাখাওয়াত হোসাইন বলেছিলেন, প্রক্রিয়াগত জটিলতার কারণে ২৮ নাবিকের সঙ্গে হাদিসুরের লাশ আসছে না। ছয় থেকে সাতদিন পর তার লাশ আসতে পারে। এ ব্যাপারে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।