শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস

মোহাম্মদ খাইরুল আমিন • 03 মার্চ 2022, 11:51 দুপুর • 617 বার পঠিত
আজ ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস

আজ ‘বিশ্ব বন্যপ্রাণী দিবস’। ২০১৩ সালের ২০ ডিসেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮ তম অধিবেশনে থাইল্যান্ড আন্তৰ্জাতিক বিলুপ্তপ্ৰায় বন্যপ্রাণী এবং উদ্ভিদের বাণিজ্য সম্মেলনে ৩ মার্চকে, বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করার আহ্বান জানায়। বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকূলের প্রতি গণসচেতনতা বৃদ্ধি করা এই দিবসের মূল লক্ষ্য।

জানা যায় সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। এবারের বিশ্ব বন্যপ্রাণী দিবসের মূল প্রতিপাদ্য-‘বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি।’ অর্থাৎ এ প্রতিপাদ্য বুঝিয়ে দিচ্ছে প্রাণীর সঙ্গে বন-পরিবেশও বিপন্ন হচ্ছে। এমন পরিস্থিতির মধ্য দিয়েই আজ বিশ্বে বন্যপ্রাণী দিবস পালিত হবে। প্রাণীর প্রথম বিকাশ ঘটেছিল সমুদ্রে। স্থলের চেয়ে জলেই ছিল সবচেয়ে বেশি প্রাণের বিচরণ। বিশেষজ্ঞদের মতে, স্থলভাগে যত মূল্যবান ও সুন্দর বস্তু আছে, তার চেয়ে কয়েকগুণ বেশি লুকিয়ে আছে অথৈ জলরাশির গভীরে।