শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামীকাল আবার সংসদের অধিবেশন বসছে

অনলাইন নিউজ পোর্টাল • 23 নভেম্বর 2021, 05:06 বিকাল • 1,755 বার পঠিত
আগামীকাল আবার সংসদের অধিবেশন বসছে

পাঁচদিন মুলতবির পর আগামীকাল বুধবার বিকেল ৩টায় সংসদের অধিবেশন আবার বসছে। এদিন সংসদে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনা হবে।

আলোচনার অংশ হিসেবে বৈঠকের শুরুতে বিকেল ৩টায় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর স্মারক ভাষণ প্রদান করবেন।

রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে আনীত প্রস্তাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনাহবে। আলোচনায় এমপিগণ অংশগ্রহণ করবেন।

এর আগে, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর বুধবার বিকেল ৩টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন।