আগামী অক্টোবর থেকে চিনি রপ্তানি বন্ধ করছে ভারত
এবার বিদেশে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ভারত। আগামী অক্টোবর থেকে চিনি মিলগুলোকে রপ্তানি বন্ধের নির্দেশ দেওয়া হবে বলে জানা গেছে। ভারতের চিনির অনুপস্থিতি বিশ্ববাজারে এই পণ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভারত সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দেশটির তিনটি সরকারি সূত্র জানিয়েছে, ভারতে অক্টোবর থেকে নতুন মৌসুম শুরু হতে চলেছে এবং সেই সময় থেকেই মিলগুলোর ওপর চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হবে।
সরকারি সূত্র জানিয়েছে, ‘স্থানীয় চিনির চাহিদা পূরণ করা এবং উদ্বৃত্ত আখ থেকে ইথানল তৈরি করাই হচ্ছে প্রাথমিকভাবে আমাদের মনোযোগের বিষয়। রফতানি কোটার জন্য আসন্ন মৌসুমে আমাদের কাছে পর্যাপ্ত চিনি থাকবে না। ’
এর আগে, গত মৌসুমে ভারত রেকর্ড পরিমান ১ কোটি ১১ লাখ টন চিনি রপ্তানি করেছিল। সেখানে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৬১ লাখ টন চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয় মিলগুলোকে।