শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানের উত্তরাঞ্চলে সরকারি ভবনে বোমা হামলা

অনলাইন নিউজ পোর্টাল • 14 জুলাই 2020, 11:54 দুপুর • 220 বার পঠিত
আফগানিস্তানের উত্তরাঞ্চলে সরকারি ভবনে বোমা হামলা

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি সরকারি ভবনে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। 

সোমবার সামাগান প্রদেশের রাজধানী আয়বাকে দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির ভবনে এ হামলার ঘটনা ঘটে। এক বিবৃতি দিয়ে তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে।

সামাগানের গভর্নর আব্দুল লতিফ ইব্রাহিমি জানান, নিরাপত্তা বাহিনীর ১১ জনের মৃত্যু ছাড়াও বেসামরিক নাগরিকসহ ৫৪ জন আহত হন।