শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৯৮ শতাংশ জনগণ নিরাপদ পানি সরবরাহের আওতায়

মোহাম্মদ খাইরুল আমিন • 06 জুন 2022, 08:29 রাত • 756 বার পঠিত
৯৮ শতাংশ জনগণ নিরাপদ পানি সরবরাহের আওতায়

পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন ,বর্তমান সরকারের আমলে দেশের ৯৮ শতাংশ জনগণকে নিরাপদ সুপেয় পানি সরবরাহের আওতায় আনা সম্ভব হয়েছে।

আজ সোমবার সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

৯৮ ভাগ মানুষকে নিরাপদ পানি সরবাহের আওতায় আনার বিষয়টি বিশ্বে একটা উদাহরণ।  বিশ্বের অধিকাংশ দেশে এটা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল, দূরদর্শী এবং জনদরদি নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে।
 
মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ মোকাবিলার কথা মাথায় রেখে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে ভূউপরিস্থিত পানি ব্যবহারের ওপর জোর দিচ্ছে। সে জন্য গভীর নলকূপের পাশাপাশি  উপরের বা নদীর পানি শোধনের মাধ্যমে সরবরাহের প্রতি গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, ২০৩০ সাল নাগাদ দেশের ৭০ শতাংশ পানি ভূ-উপরিস্থিত মাধ্যম থেকে সরবরাহ করা সম্ভব হবে।