৭ বছরের এক শিশুকে কামড়ে হত্যা করল কুকুর!
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
19 ফেব্রুয়ারি 2023, 06:24 বিকাল
•
520 বার পঠিত
রাস্তার পাশে ৭ বছরের শিশুটিকে কামড়ে খুব বাজেভাবে আহত করে । শেষ পর্যন্ত শিশুটি মৃত্যু বরণ করেন। মর্মান্তিক এই ঘটনাটি শিশুটির নিজ বাড়ির সামনেই ঘটেছে ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের বিলাসপুর গ্রামে ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, সন্ধ্যাবেলা বাড়ির কাছে একটি মাঠে খেলা করছিল কানহা নামের ওই ছেলে শিশুটি। সে সময় তাকে হামলা করে কয়েকটি কুকুর। সে সাহায্য চেয়ে চিৎকার করতে শুরু করে। শুনে গ্রামবাসীরা যখন ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, কুকুরগুলিকে তাড়িয়ে ছেলেটির দেহ উদ্ধার করা হয়। এরপর বাড়িতে নিয়ে যাওয়া হয় দেহ।
ছেলের এই পরিণতি দেখে ভেঙে পড়েছেন বাবা বিকাশ এবং পরিবারের অন্য সদস্যেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।