৬১ পৌরসভার ভোট ১৬ জানুয়ারি
অনলাইন নিউজ পোর্টাল
•
02 ডিসেম্বর 2020, 07:18 বিকাল
•
1,187 বার পঠিত
দ্বিতীয় দফায় ৬১ পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।
ইসি সচিব জানান, ৬১টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএম এবং ৩২টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে।