শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৬ ঘণ্টা পর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 14 সেপ্টেম্বর 2023, 11:23 দুপুর • 293 বার পঠিত
৬ ঘণ্টা পর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লাগার ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় র‌্যাব, পুলিশ, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার ভোর ৩টার ৪৩ মিনিটে দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নেভানোর কাজ শুরু করে মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।