শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

অনলাইন নিউজ পোর্টাল • 26 নভেম্বর 2021, 08:35 সকাল • 438 বার পঠিত
৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

মাঝারি থেকে প্রবল ধরনের ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা, বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামসহ সারা দেশ। ভোর পৌনে ৬টায় এ ভূমিকম্প সংঘটিত হয়। কয়েক সেকেন্ড ধরে স্থায়ী এ ভূমিকম্প চলাকালীন ঘরবাড়ি এবং আসবাবপত্র, দরজা জানালা শব্দ সহকারে কেঁপে উঠে। পুকুর জলাশয়ে প্রবল ঢেউ ওঠে।
তখন অনেকেই আতঙ্কিত হয়ে বাড়িঘরের বাইরে খোলা জায়গায়, আঙিনায় কিংবা বারান্দায় বেরিয়ে আসেন। ধর্মপ্রাণ মানুষ আল্লাহর রহমত কামনায় জোরে জোরে দোয়া, দরূদ পাঠ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জনমনে আতঙ্ক কাটেনি।
এই ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল (ইপি সেন্টার) সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা ইউএসিজিএস জানায়, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮ পয়েন্ট।