শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

৩০ নভেম্বরের মধ্যে এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ

মোহাম্মদ খাইরুল আমিন • 28 সেপ্টেম্বর 2022, 09:57 রাত • 590 বার পঠিত
৩০ নভেম্বরের মধ্যে এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ

আগামী ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে ৩০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ জুন পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে যায়। পরে ১৫ সেপ্টেম্বর সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। ১ অক্টোবর পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলবে।