শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

২৫ আগস্ট বাম জোটের হরতাল

মোহাম্মদ খাইরুল আমিন • 16 আগস্ট 2022, 06:20 বিকাল • 317 বার পঠিত
২৫ আগস্ট বাম জোটের হরতাল

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ২৫ আগস্ট সারা দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে দেশের বাম গণতান্ত্রিক জোট। 

আজ মঙ্গলবার দুপুরে জোটের সমন্বয়ক আবুল কালাম আজাদ রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশীদ খাঁন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন।

জোটের সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ‘‘জ্বালানি তেলের মূল্য ও সারের দাম কমানোর দাবিতে ২৫ আগস্ট সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে। আশা করি এ দেশের সাধারণ মানুষ তাদের স্বার্থরক্ষার্থে এই হরতাল পালন করবে।’’