২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ৯ হাজার ৪৪৭ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
18 সেপ্টেম্বর 2021, 10:24 দুপুর
•
293 বার পঠিত
বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৪৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৮৩ হাজার ৮২৪ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮২ হাজার ২০৩ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এই তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর দিক দিয়ে শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২ হাজার ১৮ জনের অধিক মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ৭৭৬ জন। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৬৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ৮৯ হাজার ২৭৭ জন।