শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৪ ঘণ্টায় আরও ৪ জন ওমিক্রনে আক্রান্ত

মোহাম্মদ খাইরুল আমিন • 29 ডিসেম্বর 2021, 12:34 দুপুর • 243 বার পঠিত
২৪ ঘণ্টায় আরও ৪ জন ওমিক্রনে আক্রান্ত

ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় উদ্ভুত করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। শঙ্কাজনক এ নতুন ভ্যারিয়েন্টটি ক্রমেই বিস্তার লাভ করছে বিশ্বব্যাপী। গত ২৪ ঘণ্টায় দেশে আরো চারজন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মঙ্গলবার দুপুরে একজন আক্রান্তের পর রাতে আরো তিনজনের শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।
বুধবার করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এ তথ্য জানা গেছে।