শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৪ ঘণ্টায় ১৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন নিউজ পোর্টাল • 24 অক্টোবর 2021, 06:07 বিকাল • 266 বার পঠিত
২৪ ঘণ্টায়  ১৭৯ ডেঙ্গু রোগী  হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৭৯ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায়  ডেঙ্গু রোগীদের মধ্যে ১৫৪ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ২৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
এখন পর্যন্ত দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪০ জনে, আর মৃত্যু হয়েছে ৮৭ জনের। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৮০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬০ জন।