২৪ ঘন্টায় মৃত্যু ৩৪, শনাক্ত ১৮৮৭ সুস্থ ১৭২৩
অনলাইন নিউজ পোর্টাল
•
05 জুন 2021, 08:30 সকাল
•
505 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১২ হাজার ৭৫৮ জন। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জনে। মৃত ৩৪ জনের মধ্যে পুরুষ ২০ জন ও ১৪ জন নারী।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন।