শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩ জন মারা গেছে

মোহাম্মদ খাইরুল আমিন • 10 অক্টোবর 2022, 09:26 রাত • 281 বার পঠিত
২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩ জন মারা গেছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে। আগের দিন এই রোগে একজন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়। 

এতে বলা হয়, আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ৭৫ শতাংশ। শনিবার করোনা শনাক্তের হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। আজ কমে হয়েছে ৯ দশমিক ১৯ শতাংশ। 

আজ ৩ হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪০৯  জন। 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৫০৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩০ হাজার ৯০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭০ হাজার ৬৩৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৬ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৬২ জন। শনাক্তের হার ৭ দশমিক ৭৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৯ দশমিক ৮৬  শতাংশ।