শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৪ ঘন্টায় ৮৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

মোহাম্মদ খাইরুল আমিন • 17 অক্টোবর 2022, 08:30 রাত • 242 বার পঠিত
২৪ ঘন্টায় ৮৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘন্টায়  ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জন রোগীর মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫৭ জন ।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৫২৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ জন।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৬ হাজার ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগী ১৮ হাজার ৯৭০ জন, ঢাকার বাইরে ৭ হাজার ৬৮ জন। 
অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ২২ হাজার ৯৩৮  জন। এরমধ্যে ঢাকায় মোট ১৬ হাজার ৯০২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৬ হাজার ৩৬ জন।