শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৩ নভেম্বর বাংলাদেশে টিকা পাঠাবে সেরাম

অনলাইন নিউজ পোর্টাল • 22 নভেম্বর 2021, 04:26 দুপুর • 334 বার পঠিত
২৩ নভেম্বর বাংলাদেশে টিকা পাঠাবে সেরাম

বাংলাদেশসহ চার দেশে আগামী ২৩ নভেম্বর থেকে করোনার টিকা সরবরাহ করবে ভারতের সেরাম ইনস্টিটিউট। অন্য দেশগুলো হলো- নেপাল, তাজিকিস্তান ও মোজাম্বিক।

নেপাল ২৪ নভেম্বর কোভিশিল্ডের প্রথম চালান পাবে বলে সূত্র জানায়।

ভারত সরকার অক্টোবর মাসে সেরামকে ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রোগ্রামের অধীনে বাংলাদেশ, নেপাল ও মায়ানমারে ১০ লাখ ডোজ করে কোভিশিল্ড রফতানির অনুমতি দিয়েছে।

সেরামের একজন সিনিয়র কর্মকর্তা সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে যে, তাদের স্টকে বর্তমানে ২৪ কোটি ৮৯ লাখ ১৫ হাজার ডোজ কোভিশিল্ড টিকা আছে এবং স্টক দিন দিন বাড়ছে।