২০২৩ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ২ দিন ছুটি রাখার নির্দেশ
মোহাম্মদ খাইরুল আমিন
•
31 মে 2022, 09:47 সকাল
•
906 বার পঠিত
নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী শেখহাসিনা । আগামী ২০২৩ সাল থেকে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে।
এই শিক্ষাক্রম অনুযায়ী প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন করে ছুটি থাকবে এবং এসএসসি পর্যায়ে কোনো বিভাগ বা গ্রুপ থাকবে না। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে আলাদা আলাদা পাবলিক পরীক্ষা হবে।
গত (৩০ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষাক্রম বিষয়ক উপদেষ্টা কমিটি এবং জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) এক যৌথ সভায় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২৩ অনুমোদিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সভায় জানানো হয়, ২০২২ সাল থেকে পাইলটলিং হিসেবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু করে দেওয়া হয়েছে। ২০২৩ সাল থেকে নতুন এই শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন করা হবে।