শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

২০২০: বিশ্বের সবচেয়ে নিন্দিত দেশ ইসরায়েল

অনলাইন নিউজ পোর্টাল • 28 ডিসেম্বর 2020, 01:03 দুপুর • 253 বার পঠিত
২০২০: বিশ্বের সবচেয়ে নিন্দিত দেশ ইসরায়েল

সারা বিশ্বব্যাপী  করোনা মহামারির এক বিরূপ ও ভয়ানক বাস্তবতায় শেষ হচ্ছে ২০২০ সাল। এছাড়া বৈরুত বিস্ফোরণ, জজ ফ্লয়েড হত্যা ও মার্কিন নির্বাচন বৈশ্বিক পর্যায়ে বছরের সবচেয়ে বড় আলোচিত ঘটনা। এরইমধ্যে ২০২০ সালের সবচেয়ে নিন্দিত দেশ হিসেবে উঠে এসেছে ইসরায়েলের নাম। 

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) চলতি বছর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ১৭টি নিন্দা প্রস্তাব পাস করেছে। এ বছর জাতিসংঘের নিন্দার তালিকায় সবার উপরে আছে ইসরায়েলের নাম। 

জাতিসংঘের কার্যক্রম পর্যবেক্ষণকারী জেনেভাভিত্তিক বেসরকারি সংস্থা ইউএন ওয়াচ জানিয়েছে, গেল সপ্তাহে দুটি নিন্দা প্রস্তাবসহ বছরজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে মোট ১৭টি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। যেখানে বিশ্বের অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে এমন প্রস্তাবের মোট সংখ্যা মাত্র ৬টি। 

এই ৬ নিন্দা প্রস্তাবের মধ্যে একটি করে নিন্দা প্রস্তাব পেয়েছে উত্তর কোরিয়া, সিরিয়া, ইরান ও মিয়ানমার আর ক্রিমিয়ার বিরুদ্ধে আনা হয়েছে ২টি নিন্দা প্রস্তাব। 

ইসরায়েলের বিরুদ্ধে আসা ১৭টি নিন্দা প্রস্তাবের মধ্যে দুটি ছিল ফিলিস্তিন ও সিরিয়ার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের বিষয়ে। দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের ও গোলান মালভূমিতে সিরিয়ার প্রাকৃতিক সম্পদ চুরির অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে।

একইসঙ্গে গোলান মালভূমিতে অবৈধ দখলদারিত্ব ধরে রাখা ও সেখানে বসতি স্থাপনের একটি, ফিলিস্তিনি শরণার্থীদের সম্পত্তি ও তাদের রাজস্ব ফেরত দেয়া সংক্রান্ত একটি নিন্দা প্রস্তাব রয়েছে তেলআবিবের বিরুদ্ধে।

ইসরায়েল অব্যাহতভাবে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে থাকে। এছাড়াও সিরিয়ার ওপর হামলা ও দখলদারিত্ব করে। 

জাতিসংঘের এসব নিন্দা প্রস্তাবের কোনও কার্যকারিতা না থাকলেও বিশ্বব্যাপী এর প্রতীকী তাৎপর্য রয়েছে। 

সূত্রঃ  আল জাজিরা