শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে তিব্বত পাঠানো হচ্ছে

অনলাইন নিউজ পোর্টাল • 28 জুন 2020, 12:55 দুপুর • 680 বার পঠিত
২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে তিব্বত পাঠানো হচ্ছে

চীনের তিব্বত অংশে থাকা সেনাদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেয়া হবে। আর এ জন্য ২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে তিব্বত পাঠানো হচ্ছে বলে জানা গেছে। যদিও চীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনার পর সেনাদের মার্শাল আর্ট শেখানোর সিদ্ধান্ত নিলো চীন।

১৯৯৬ সালের একটি চুক্তি অনুযায়ী, ভারত এবং চীনের সেনারা সীমান্ত এলাকায় বন্দুক এবং বিস্ফোরকের ব্যবহার করতে পারবেন না।

হংকং’র একটি গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০ জুন চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সেনাদের মার্শাল আর্ট শেখানোর বিষয়টি বলা হয়। এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এনবো ফাইট ক্লাবের ২০ জন মার্শাল আর্ট যোদ্ধাকে তিব্বতের রাজধানী লাসায় নিয়ে যাওয়া হবে। তবে এ সব মার্শাল আর্ট যোদ্ধা সেনাদের প্রশিক্ষণ দেবে কি না সে বিষয়ে চীনের গণমাধ্যমটিতে কিছু বলা হয়নি।