শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

১৫ মার্চ থেকে শুরু প্রাক-প্রাথমিকের ক্লাস

মোহাম্মদ খাইরুল আমিন • 09 মার্চ 2022, 04:27 দুপুর • 416 বার পঠিত
১৫ মার্চ থেকে শুরু প্রাক-প্রাথমিকের ক্লাস

করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী ১৫ মার্চ। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন (রবি ও মঙ্গলবার) ক্লাস হবে।

বুধবার সচিবালয়ে  মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে, প্রাক-প্রাথমিকের ক্লাস ২০ মার্চ শুরু করার কথা ছিল। প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ করে এ তথ্য জানিয়েছিল। তবে করোনা মহামারির কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস পুরোদমে শুরু হয়েছে ২ মার্চ।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ।