১২ কেজি এলপিজির দাম ১২ টাকা বাড়ল
জুন মাসে দাম কমেছিল। কিন্তু জুলাই মাসে পা রেখেই এলপিজি গ্যাসের দাম বেড়ে গেল। প্রতি কেজিতে এই গ্যাসের দাম ১ টাকা বেড়েছে। তার মানে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে ১২ টাকা। ১ হাজার ২৫৪ টাকা এখন থেকে এক সিলিন্ডারের দাম।
আজ রোববার অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।
জুলাই মাসে প্রতি কেজি এলপিজির দাম ১০৪ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে ১২ কেজি সিলিন্ডারের দাম এখন থেকে ১ হাজার ২৫৪ টাকা। জুন মাসে ১২ কেজি গ্যাসের দাম ছিল ১ হাজার ২৪২ টাকা৷ তার আগে মে মাসে দামটা ছিল বাড়তি। তখন এর দাম ছিল ১ হাজার ৩৩৫ টাকা।
আজ সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, বিশ্ববাজারে এলপিজির দাম কমেছে। কিন্তু ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বাংলাদেশে এলপিজি গ্যাসের এই দাম বাড়লো বলেও জানান তিনি।