শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫ টাকা

মোহাম্মদ খাইরুল আমিন • 02 অক্টোবর 2022, 06:36 বিকাল • 378 বার পঠিত
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫ টাকা

পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমানো হয়েছে। জানা যায় ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)আজ রোববার এক সংবাদ সম্মেলনে অক্টোবর মাসের জন্য এ নতুন দাম ঘোষণা করে।

তবে নতুন দাম অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ১০০ টাকা। অন্য সিলিন্ডারগুলোর দাম এই অনুযায়ী নির্ধারিত হবে।
গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য প্রতি লিটার ‘অটো গ্যাসে’র দাম পড়বে ৫৫ টাকা ৯২ পয়সা, যা গত মাসে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা।

এদিকে বেশ কয়েক মাস ধরে ভোক্তারা নির্ধারিত দামে এলপিজির কিনতে পারছেন না বলে অভিযোগ রয়েছে।

এদিকে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, বেশি দামে কেউ সিলিন্ডার কিনলে রশিদসহ বিইআরসিতে অভিযোগ করলে আমরা আইনি ব্যবস্থা নেব। তবে কোনো গ্রাহকই অভিযোগ করেনি।