১২ দিন পর তুমুল বৃষ্টি নিভে এসেছে তুরস্কের দাবানল
ভয়াবহ অবস্থার মধ্যে ছিল তুরস্ক। দাবানলের কারণে তুরস্ক খুবই আতঙ্কের মধ্য দিয়ে গেছে প্রায় ১২ দিন। এই সময়ে তুরস্কের মোট ৪৭টি প্রদেশে ২৪০টি নিয়ন্ত্রণহীন দাবানলের খবর পাওয়া গেছে। তবে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে দেশটিতে। তুমুল বৃষ্টিতে নিভে এসেছে বেশিরভাগ বনাঞ্চলের আগুন।
দক্ষিণ তুরস্কের বিভিন্ন প্রদেশে গত রবিবার থেকে বৃষ্টিতে আগুন নিভে আসতে শুরু করে। এতে বর্তমানে দক্ষিণাঞ্চলীয় মুগলা প্রদেশের মিলাস ও কোয়জেয়িজ ছাড়া বাকি সব দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাকি থাকা এই দুইটি দাবানলের আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল কর্মীরা অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর তথ্য তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে।
তবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান এই দাবানলকে তুরস্কের জন্য চরম ভোগান্তি বলে উল্লেখ করেছেন। দাবানলে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে এবং হাজার হাজার তুর্কি নাগরিক ও পর্যটকদের পালাতে হয়েছে কিংবা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। অবশেষে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে দেশটিতে।