শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের ভাসানচর পরিদর্শন

অনলাইন নিউজ পোর্টাল • 03 এপ্রিল 2021, 08:02 রাত • 94 বার পঠিত
১০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের ভাসানচর পরিদর্শন

শনিবার সকাল ১১টায় রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে বাংলাদেশে নিযুক্ত ১০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার ভাসানচর পরিদর্শনে আসেন। ভাসানচর পরিদর্শন করেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ড ও কানাডার মিশন প্রধানরা। একই সময়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ১৩ সদস্য একটি প্রতিনিধি দলও ভাসানচরে উপস্থিত ছিলেন।

জানা যায়, সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ১০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার ভাসানচরে অবস্থার করে। এ সময় তারা ভাসানচরের এক নম্বর ওয়্যারহাউজে বিভিন্ন বয়সের রোহিঙ্গাদের সাথে তাদের সুযোগ সুযোগ-সুবিধা, জীবন যাত্রার মানসহ সার্বিক নিয়ে মতবিনিময় করেন এবং ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এর আগে, গত বছরের ডিসেম্বরে জাতিসংঘের অনিচ্ছার পরও ১৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরে স্থানান্তর শুরু করে সরকার। এ পর্যন্ত ছয় দফায় রোহিঙ্গাদের সেখানে স্থানান্তর করা হয়েছে।