যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী দেশ চীন
মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এখন বিশ্বের এক নম্বর ধনী দেশ চীন। গত দুই দশকে চীনের সম্পদ বৃদ্ধি পেয়েছে তিনগুন। এর ফলে যুক্তরাষ্ট্রকে টপকে এখন বিশ্বের শীর্ষ ধনী দেশের আসনটি নিজেদের দখলে নিয়েছে চীন। সোমবার ম্যানেজমেন্ট কানসালটিং ফার্ম ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির গবেষণা শাখার প্রতিবেদনটি ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বৈশ্বিক আয়ের ৬০ শতাংশেরও বেশির প্রতিনিধিত্বকারী ১০ দেশের জাতীয় সম্পদ বিশ্লেষণের পর ধনী দেশের এই তালিকা তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, বিশ্বে মোট আয়ের শতকরা ৬০ ভাগেরও বেশি প্রতিনিধিত্ব করে এমন দশটি দেশের জাতীয় ব্যালেন্স শিট পরীক্ষা করে দেখেছে গবেষণা প্রতিষ্ঠানটি। জার্মানির জুরিখ থেকে ম্যাকিনসে গ্লোবাল ইনস্টিটিউটের অংশীদার জ্যান মিশ্চকে বলেছেন, ২০০০ সালে বিশ্বের নিট সম্পদের পরিমাণ ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার থাকলেও গত বছর তা বেড়ে ৫১৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ফলে আগের চেয়ে এখন আমরা অনেক বেশি সম্পদশালী। বৈশ্বিক সম্পদ বৃদ্ধির এই হিসেবের এক-তৃতীয়াংশই হয়েছে চীনের।