শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে মুসলিম নিষেধাজ্ঞা চালুর পরামর্শ

অনলাইন নিউজ পোর্টাল • 20 এপ্রিল 2021, 08:43 রাত • 218 বার পঠিত
যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে মুসলিম নিষেধাজ্ঞা চালুর পরামর্শ

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তথাকথিত ‘উগ্রবাদী ইসলামী সন্ত্রাসবাদ’ থেকে যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কিছু ‘মুসলিম দেশের’ ওপর ফের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পরামর্শ দিয়েছেন। সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন তিনি।

ট্রাম্পের আমলে বেশ কিছু দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন, যার বেশির ভাগই ছিল মুসলিম প্রধান। তার সেই নীতির সমালোচনা হয়েছিল দেশ-বিদেশ সবখানেই। জো বাইডেন ক্ষমতা গ্রহণের প্রথম দিনই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। 

বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, জো বাইডেন যদি আমাদের দেশকে ‘উগ্র ইসলামী সন্ত্রাসবাদ’ থেকে সুরক্ষিত রাখতে চান, তবে তাকে আমি সফলভাবে যে শরণার্থী নিষেধাজ্ঞা দিয়েছিলাম, সেগুলোসহ বিদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং প্রবেশে আগ্রহীদের সকল পরীক্ষার প্রয়োজনীয়তা পুনর্বহাল করতে হবে।

ট্রাম্প বলেন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দেশের বাইরে রাখতে হলে আমাদের বুদ্ধিমত্তা ও সাধারণ আক্কেলজ্ঞান থাকতে হবে। ইউরোপের দেশগুলো অভিবাসন নিয়ে যেসব ভুল করেছে, যুক্তরাষ্ট্রকে তা করলে চলবে না।