যুক্তরাষ্ট্রকে আফগান উন্নয়নে বাধা না দেয়ার আহ্বান চীনের
অনলাইন নিউজ পোর্টাল
•
16 সেপ্টেম্বর 2021, 05:51 বিকাল
•
222 বার পঠিত
২০ বছর ধরে বিপর্যস্ত আফগানিস্তানের অর্থনীতি, গণজীবিকা, শান্তি। তাঁরা নিজ ভুখন্ড স্বাধীনের পর নবরূপে সব সাজাতে চায়। এতে সমর্থন জানিয়েছে এশিয়ার সর্ববৃহৎ দেশ চীন। তালেবানের উন্নয়নে বাধা না-দেয়ার আহ্বান জানিয়েছে চীন। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান।
জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর আফগান তালিবানের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত আফগানিস্তানের জব্দ করা অর্থ ও সম্পদ ছেড়ে দেওয়া। কারণ, এসব সম্পদ আফগান জনগণের। এ প্রসঙ্গে জনাব চাও বলেন, তালিবান মুখপাত্র ঠিকই বলেছেন, এসব সম্পদ আফগানীদের। অযৌক্তিকভাবে আফগান অর্থ-সম্পদ আটকে রাখা যুক্তরাষ্ট্রের উচিত নয়।