যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম বাল্টিমোরে ভয়াবহ বিস্ফোরণ
অনলাইন নিউজ পোর্টাল
•
11 আগস্ট 2020, 12:22 দুপুর
•
652 বার পঠিত
যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম বাল্টিমোরে ভয়াবহ বিস্ফোরণে একটি বাড়ি উড়ে গেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।
বাল্টিমোর ফারায় বিভাগের দেয়া তথ্যমতে সোমবারের ওই বিস্ফোরণে একজন মহিলা নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এ বিষয়ে বাল্টিমোর ফায়ার বিভাগের মুখপাত্র বলেছেন, এখনো পরিস্কার নয় যে ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে। আমরা বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। বিস্ফোরণটা ভয়াবহ ছিল। পুরো বাড়ি ভস্মিভূত হয়েছে। কয়েক টন ধ্বংসাবশেষ পরিস্কার করা হচ্ছে। ধারনা করা হচ্ছে গ্যাস লাইন থেকে গ্যাস নির্গত হয়ে ঘটে থাকতে পারে এই বিস্ফোরণ।