যুক্তরাষ্ট্রের স্বীকৃতি পেল বিশ্বের সর্বকনিষ্ঠ বাংলাদেশি অধ্যাপক
বিশ্বের সবচেয়ে কম বয়সী অধ্যাপক ও বিজ্ঞানী বাংলাদেশি বংশোদ্ভূত সূবর্ণ আইজ্যাক বারীকে ‘বিস্ময় বালক’ হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
এ বিস্ময় বালক গণিত, পদার্থবিজ্ঞান, সন্ত্রাসবিরোধী ক্যাম্পেইন ও নিজের লেখা ‘দ্য লাভ’ গ্রন্থের মাধ্যমে বিশ্বজুড়ে চাইল্ড প্রডিজি হিসেবে পরিচিত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বারীকে এরই মধ্যে একজন অধ্যাপক হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বিশ্বের সবচেয়ে কম বয়সী এ অধ্যাপককে বিশেষ সম্মাননা জানিয়েছেন। কুমো বলেন, সুবর্ণ এমন একজন ব্যক্তি, যিনি খুব অল্প বয়সেই বিশ্বে ইতিবাচক পার্থক্য তৈরি করেছেন। গণিত ও পদার্থবিজ্ঞানের মাধ্যমে, সন্ত্রাসবিরোধী ক্যাম্পেইনের মাধ্যমে, বইয়ের মাধ্যমে আপনি বিশ্বজুড়ে চাইল্ড প্রডিজি হিসেবে পরিচিত। গণিত ও পদার্থবিজ্ঞানে আপনার অর্জন প্রশংসার যোগ্য।