শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
এডিটর`স চয়েস

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছে দুই বাংলাদেশি

অনলাইন নিউজ পোর্টাল • 07 মে 2021, 09:29 রাত • 148 বার পঠিত
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছে দুই বাংলাদেশি

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট হুটনি জয় করে জাতীয় পতাকা উড়ালেন দুই বাংলাদেশি। পতাকা উড্ডয়নকারীরা হচ্ছেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসাদ আজিম ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারিক মো. নাসিম।

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মাউন্ট হুইটনি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের (পাশাপাশি অবস্থিত ৪৮টি অঙ্গরাজ্য) সর্বোচ্চ পর্বত। এর উচ্চতা ১৪ হাজার ৫০৫ ফুট (৪ হাজার ৪২১ মিটার)। আসাদ আজিম ও তারিক নাসিম উভয়ই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছেন।

আসাদ আজিম জানান, ছোটবেলায় চট্টগ্রামের পাহাড়ের চূড়ায় ওঠেছেন তিনি। পাহাড়ের চূড়ায় উঠার জীবনের অনেক বড় একটা দার্শনিক ভিত্তি সেখান থেকেই তৈরি করেন। তিনি প্রতিটি অর্জনে একেকটা নতুন দিকনির্দেশনা খুঁজে পান বলে জানান। 

তিনি আরো জানান, এর আগে নিউইয়র্কের সর্বোচ্চ পর্বত মাউন্ট মার্সি, নিউহ্যাম্পশায়ারের মাউন্ট চকোরুয়া, অ্যারিজোনার মাউন্ট হপকিনস, নেপালের কালিংচকসহ (এভারেস্টে যেতে অতিক্রান্ত স্থান) বিভিন্ন পর্বত জয় করেছেন।